ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি আজ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির অনলাইন লটারি কার্যক্রম আজ সোমবার বিকেল সাড়ে তিনটায় শুরু হবে। শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে কেন্দ্রীয়ভাবে এই ভর্তি কার্যক্রমের উদ্বোধন করবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা যায়, এবার সারাদেশে সরকারি স্কুলগুলোতে ভর্তির জন্য ৫ লাখ ৭৩ হাজার ৩১১ জন শিক্ষার্থী আবেদন করেছে।

এদিকে, গত ২৯ ডিসেম্বর একজন অভিভাবকের আনা রিট পিটিশনের শুনানি শেষে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে শিক্ষামন্ত্রণালয়ের দেয়া ১১ বছর বয়সের শর্ত স্থগিত করে আদেশ দিয়েছিল হাইকোর্ট। ষষ্ঠ শ্রেণীতে চলতি বছরের ভর্তি কার্যক্রমের সময়সীমা সাত দিন বাড়াতে আদেশও দিয়েছেন উচ্চ আদালত।

এর আগে ভর্তি কার্যক্রম ৩০ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যে বয়সসীমা নির্ধারণ করে দিয়েছিল শিক্ষামন্ত্রণালয় তাতে ১১ বছরের কম বয়সী কোনো শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারছিল না। রায় ঘোষণার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সরকারি স্কুলে ভর্তির জন্য আবদনের সময়সীমা পুনরায় ৭ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত বাড়ায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print