ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক বিভিন্ন দোকানপাট ও ভাড়াঘর পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীরা।

গতকাল বুধবার (০৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শীতলপুস্থ বগুলা বাজার এলাকায়এ আগুন লাগার ঘটনা ঘটে। দুইঘন্টা ব্যাপী আগুনে ৫০ টির মত ভাড়াঘর, একটি রাইসমিল, ফার্নিচারের দোকান, চায়ের দোকানসহ ৬ টি দোকান সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায।

খবর পেয়ে কুমিরা ও নৌবাহিনীর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করে।

স্থানীয়রা জানায়, স্থানীয় জালাল মেম্বারের মালিকানাধীন ভাড়া ঘর ও দোকানে আগুন লাগে। এসময় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয় বলে জানান জালাল মেম্বার। তবে আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে কেউ জানাতে পারেন নি।

স্থানীয়দের অভিযোগ, কুমিরা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসতে দেরি করায় আগুনে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।

রাইস মিলের মালিক মোঃ আলমগীর বলেন, আগুনে সবচে বেশী ক্ষয়ক্ষতি হয়েছে আমার। আমার দোকানে বিভিন্ন ব্যবসায়ীর হলুদ, মরিচ, মসল্লা, চাউল, ডাইলসহ বিভিন্ন মালামাল আগুনে পুড়ে গেছে। আমার প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়।

এদিকে আগুন লাগার বিষয়ে জানতে চাইলে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোলতান মাহমুদ কোন প্রকার বক্তব্য দিতে রাজি হননি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print