ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশের এএসআই নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শ্রী নিপন চাকমা (৪৭) নামে এক এএসআই নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার(৪ ফ্রেব্রুয়ারী) বিকাল তিনটার সময় উপজেলার ছোট কুমিরা মছজিদ্দা এলাকায় মহাসড়কের বাইপাসে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিপন চাকমা রাঙ্গামাটি জেলার কাউখালী থানার উল্টা রাঙ্গীপাড়া কমলগতির নিরোধ রঞ্জন চাকমার পুত্র।

পুলিশ জানায়, ফেনী জেলা পুলিশ লাইনে কর্মরত নিপন চাকমা মোটর সাইকেল যোগে চট্টগ্রামে আসার পথে কুমিরা এলাকায় চট্টগ্রামমূখী একটি ট্রাক (চট্টমেট্টো ট-০৫০৩৬৩) পিছন থেকে মোটর সাইকেলকে ধাক্কা দেয়।  এতে ঘটনাস্থলেই এএসআই নিপন চাকমা মারা যান।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস দল গিয়ে লাশটি উদ্ধার করে হাইওয়ে থানার নিকট হস্তান্তর করে।

এব্যাপারে কুমিরা হাইওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ আলমগীর হোসেন জানান, চট্টগ্রাম থেকে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল চালিয়ে ফেনী যাওয়ার সময় মসজিদ্দা এলাকায় চট্টগ্রামমুখি একটি খালি ট্রাক (চট্ট মেট্টো-ট-০৫-০৩৬৩ ০১) মোটরসাইকেলকে ধাক্কা দিলে এএসআই নিপন রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।

এ ঘটনায় পুলিশ ট্রাক চালক চালক মো. বাবলু (২১) হেলপার মোঃ রাজু (২৭)কে আটক করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print