ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

t20151116215021
ফাইল ছবি।

চাঁদপুরের হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে হাজীগঞ্জ-কচুয়া সড়কের রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাজীগঞ্জ সদর উপজেলার পূর্ব কাজীরগাঁও গ্রামের আবদুল হকের ছেলে শিহাব এবং একই গ্রামের মো. লেদার ছেলে কালু।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, দুপুর ১টায় হাজীগঞ্জ বাজার থেকে ছয়জন যাত্রী নিয়ে একটি অটোরিকশা হাজীগঞ্জ-কচুয়া সড়কের রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে ছিটকে পড়ে। এ সময় অন্য যাত্রীরা লাফ দিয়ে নামতে পারলেও ট্রেনে কাটা পড়ে শিহাব ও কালু নিহত হন।

চাঁদপুর রেলওয়ে থানার (জিআরপি) অফিসার ইনচার্জ (ওসি) উসমান গণি পাঠান বলেন, খবর পেয়ে এসআই শহীদ উল্যাহসহ পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print