ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ডেমু ট্রেন উদ্বোধনের পরই যাত্রী ভোগান্তি: স্টেশন মাস্টার ও সহকারী মাস্টার সাসপেন্ড!

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

দক্ষিণ চট্টগ্রামের যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে দুইদিন আগে উদ্বোধন হওয়া পটিয়া-দোহাজারী রেল সড়কে ডেমু ট্রেন উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। যা নিয়ে দক্ষিণ চট্টগ্রামের মানুষের মাঝে নানা উচ্ছ্বাস থাকলেও একদিন না যেতেই সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে পটিয়ার চট্টগ্রামমূখী যাত্রীরা স্টেশনে এসে টিকেট পায়নি বলে অভিযোগ উঠেছে।

সূত্রে জানা যায়, পটিয়া রেল স্টেশনের স্টেশন মাস্টার যথা সময়ে স্টেশনে না থাকায় যাত্রীরা এ ধরনের ভোগান্তির শিকার হন বলে জানা গেছে । এ সময় অপেক্ষমান যাত্রীরা স্টেশন মাস্টারের মোবাইল ফোনে দিলে বন্ধ পাওয়া যায়। প্রায় শতাধিক যাত্রী টিকেট না পেয়ে গণপরিবহনে নিজ নিজ কর্মস্হলে চট্টগ্রাম শহরে আসেন ।

জানা যায়, এ ঘটনায় চট্টগ্রাম-দোহাজারী যাত্রী কল্যাণ সমিতির নেতারা রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।

এ ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত বলেন, আজকের ঘটনার অভিযোগের প্রক্ষিতে পটিয়া রেল স্টেশনের মাস্টার ও সহকারী মাস্টারকে প্রত্যাহার (সাসপেন্ড) করা হয়েছে ।

এদিকে এ ব্যাপারে স্টেশন মাস্টার মাজহারুল ইসলামের জানান, ডেমু ট্রেনের জন্য যে টিকেটের চাহিদা ছিল, সেটা পাইনি। হাতে লিখে টিকেট কেটেছি। আমাদের এখানে পর্যাপ্ত লোকবলের সংকট। আর লোকজন না থাকলে যা হবার হয় আরকি ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print