ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

টেকনাফে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সবাজার-টেকনাফের প্রধান সড়কের হোয়াইক্যং উনছিপ্রাং এলাকায় মিনিবাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মরিচ্যা ঘোনা এলাকার সালামত উল্লাহ, তার মেয়ে ইসমত আরা, একই এলাকার কালো মিয়া ও অটোরিকশাচালক (নাম জানা যায়নি)।

ঘটনা সূত্রে জানা গেছে, যাত্রী নিয়ে অটোরিকশাটি কক্সবাজারের দিকে যাচ্ছিল এবং মিনি বাসটি টেকনাফ অভিমুখে। এ সময় বেপরোয়া গতির বাসটি অটোরিকশাকে চাপা দিলে দুমড়ে-মুচড়ে পাশের ধানক্ষেতে পড়ে যায়। এতে চালকসহ অটোরিকশার চারজনের মৃত্যু হয়।

টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। বাসটি হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print