ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পর্যটন বিদ্যুৎ সহ বিভিন্ন উন্নয়ন কাজে বিনিয়োগের আগ্রহী রাশিয়া

????????????????????????????????????

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

????????????????????????????????????
.

রাশিয়ান রাষ্ট্রাদূত Mr. Alezander Ignatov চট্টগ্রামের মনোরম, প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্যের প্রশংসা করেছেন। তারা পর্যটন শিল্প, বিদ্যুৎ উৎপাদন সহ নানা খাতে ব্যবসায়িক সম্পর্ক এবং উন্নয়ন বিনিয়োগে সহযোগী হতে আগ্রহ ব্যক্ত করেন।

২১ নভেম্বর সোমবার সকালে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত Mr. Alezander Ignatov চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে তাঁর অফিস কক্ষে এক সৌজন্য সাক্ষাতে এ কথা আগ্রহ প্রকাশ করেন।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত চট্টগ্রামে সফরে আসায় তাকে নগরবাসীর পক্ষে ধন্যবাদ জানান। মেয়র রাশিয়ান ফেডারেশনকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু দেশ হিসেবে আখ্যায়িত করে বলেন, ১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধে রাশিয়া বাংলাদেশের পাশে থেকে মহান মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য বাংলাদেশ চিরদিন স্মরনে রাখবে।

মেয়র বলেন, বন্দর নগরী চট্টগ্রাম ভৌগলিক ও অর্থনৈতিক দিক থেকে গার্মেন্টস শিল্প, স্বাস্থ্য, শিক্ষা সহ বিবিধ খাতে পুঁজি বিনিয়োগ ও পর্যটন শিল্পের জন্য উপযোগী ও নিরাপদ এলাকা। বহু বিদেশী কোম্পানী সাফল্যের সাথে চট্টগ্রামে তাদের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে যাচ্ছে। মেয়র পোর্ট সিটি চট্টগ্রামের সাথে রাশিয়ার পোর্ট সিটির মধ্যে টু-ইন সিটির সম্পর্ক স্থাপনের প্রস্তাব করেন।

বৈঠকে রাশিয়ান ফেডারেশনের কনসাল জেনারেল ঙষবম চ. ইড়ুশড়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, স্থপতি আশিক ইমরান, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ও জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print