ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবির কেন্দ্রীয় মসজিদের পাশেই সমাহিত দিয়াজ ইরফান

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

photo-1479733989
.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবির) কেন্দ্রীয় মসজিদের পাশের কবরস্থানেই শেষ ঠিকানা হলো বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিয়াজ ইরফানের।

সোমবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালেয়ের (চবির) কেন্দ্রীয় মসজিদের সামনে জানাজা শেষে  মসজিদের কবরস্থানেই দিয়াজের লাশ দাফন করা হয়।

জানাজায় অংশগ্রহন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রমুখ।

দিয়াজ ইরফানের জানাজায় সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন এ হত্যাকান্ডের সঠিক তদন্তের আশ্বাস দিয়ে বলেন, প্রয়োজনে সুরতহাল প্রতিবেদন যাচাই করে প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে। ময়নাতদন্ত প্রভাবিত হওয়ার কোন সুযোগ নেই, যদি হয়ে থাকে তাহলে প্রয়োজনে তদন্ত আবার পূনরায় করা হবে। তাই সুষ্ঠ তদন্তের আগে কেউ যেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্ছৃঙ্খল আচরন না করে সে বিষয়টি মাথায় রাখতে হবে।।

সিটি মেয়র বিশ্ববিদ্যালয় প্রশাসানের প্রতি অনুরোধ করে বলেন, এ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আপনাদের সন্তান সমতুল্য। আপনারই তাদের অভিবাবক। সকল শির্ক্ষাথীকে সমান চোখে দেখবেন।

এদিকে প্রিয় নেতা ও সহপাঠীকে শেষ বারের মতো বিদায় জানাতে বিশ্ববিদ্যালয়ের শতশত শিক্ষার্থী ও চবি ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ  নিলেও টেণ্ডারবাজি নিয়ে সৃষ্ট বিরোধে দিয়াজের প্রতিপক্ষ চবি ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু জানাজায় যায়নি। এমনকি শেষ বারের মত কেন্দ্রিয় এ ছাত্রলীগ মুখটি দেখেন নি বলে জানান ছাত্রলীগ নেতারা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print