ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ছাত্রদল নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া ইশরাকের ভিডিও ভাইরাল

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বেধরক লাঠপেটায় রক্তাক্ত এক ছাত্রদল নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে হাসপাতালে নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ শেষের দিকে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

.

এসময় পুলিশের ব্যাপক লাঠিচার্জে আহত হয়ে আটক এক রক্তাক্ত ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। উদ্ধার হওয়া আহত কর্মীর নাম ইমন। তিনি ঢাকা মহানগর দক্ষিন ছাত্রদলের কর্মী।

পরে তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। এসময়, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে নিজে বিকেল পর্যন্ত উপস্থিত থেকে আহত হওয়া অন্যান্য নেতাকর্মীরও চিকিৎসার সার্বিক খোজ খবর রাখেন তিনি।

মুহুর্তে এ ঘটনার ছবি ও ভিডিও গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সারা বিশ্বে ভাইরাল হয়ে যায়। সবাই ইশরাকের এই সাহসী ভুমিকার প্রশংসা করেন।

এঘটনায়, আহত হয়েছে আরো কমপক্ষে ১শ ২০ নেতাকর্মী। আর গ্রেফতার হয়েছে অন্তত ২০ থেকে ২৫ নেতাকর্মী।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print