ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আনোয়ারায় প্রতিপক্ষের ইটের আঘাতে বৃদ্ধ খুন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

eiter
.

চট্টগ্রামের আনোয়ারায় প্রতিপক্ষের ইটের আঘাতে রাজ্জাক নূর (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন মঙ্গলবার সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের খোট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, জায়গা-জমি নিয়ে খোট্টাপাড়া এলাকায় দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলায়ও জড়ায়। এরই ধারাবাহিকতায় সকালে দুপক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় ইটের আঘাতে রাজ্জাক নূর নিহত হন।

রাজ্জাক নূরের ছেলে রাশেদ নূর বলেন, ‘সকাল সাড়ে আটটার সময় ঘরের পেছনে এসে মেহেদী হাসান নামের এক ব্যক্তিসহ ১০-১২ জন আমার বাবার কাছে আমি কোথায় সেটা জানতে চায়। সে সময় আমি ঘটনাস্থলে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়। এ সময় ইটের আঘাতে বাবার মৃত্যু হয়।’

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মেহেদী হাসান বলেন, ‘তাঁদের সঙ্গে বিরোধ আছে সত্য, তবে আমরা মারামারিতে ছিলাম না।’ তিনি বলেন, তিনি সকালে ঘটনা সম্পর্কে জেনেছেন। ঘটনার সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই।

বৈরাগ ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আবছার বলেন, খুনের ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print