ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কর্ণেল হাট সিডিএ আগুনে পুড়ে গেছে ১২টি দোকান ও বস্তি (ভিডিও সহ)

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন সিডিএ ১নং রোডে রেললাইন সংলগ্ন বস্তিতে আগুনে পুড়ে গেছে অন্তত ২৫টি বিভিন্ন দোকান ও বস্তি ঘর।

বুধবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে দমকল বাহিনীর ৩টি ইউনিটের ৭টি গাড়ি গিয়ে দেড় ঘন্টা চেষ্টার পর আজ ভোর পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রনে এনেছে, তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায় রাত ৩টা ১০ মিনিটে দিকে হঠাৎ সিডিএ এক নম্বরে রেললাইন সংলগ্ন বস্তিতে আগুনের সুত্রপাত হয়। পাশবর্তি ফার্নিচার দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং পড়ে তা দ্রুত পিছনের বস্তিতে ছড়িয়ে পড়ে।

প্রথমে বস্তি ও আসে পাশের লোকজন পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের ৭টি গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, আগুনে প্রায় ১২টি ছোট দোকান এবং বস্তির কয়েকটি ঘর পুড়ে গেছে।

আমাদের ৩টি ইউনিটের ৭টি গাড়ি দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে ভোরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। এতে কেউ হতাহত হয়নি।

আগুনে প্রায় ১৫ লাখ টাকার মত ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ২০ লাখ টাকার সম্পদ রক্ষা করেছে।

ঘটনাস্থল থেকে পাঠক নিউজের অফিসিয়াল পেইজ সরাসরি সম্প্রচার করে। সম্প্রচার এবং আগুন এর ভিডিও’র লিঙ্ক নিন্মে দেওয়া হলো…

ভিডিও…

সরাসরি সম্প্রচার…

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print