ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চীনে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র ধসে নিহত ৪০

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

1479966069
.

চীনে একটি বিদ্যুৎকেন্দ্রে নির্মাণাধীন প্ল্যাটফর্ম ধসে পড়ায় নিহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, জিয়াংশি প্রদেশের ফেচেং বিদ্যুৎকেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখনো বেশ কিছু মানুষ ধসে পড়া প্ল্যাটফর্মের নিচে চাপা পড়ে আছে। ঘটনাস্থলে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

চীনে শিল্প স্থাপনায় দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। তিন দশক ধরে অর্থনীতিতে এগিয়ে গেলেও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্য ক্ষোভ রয়েছে মানুষের মধ্যে। কয়লাখনি থেকে ফ্যাক্টরি পর্যন্ত হরহামেশা দুর্ঘটনা ঘটে থাকে।

তবে চীনা সরকার শিল্প স্থাপনায় নিরাপত্তা জোরদারে প্রতিশ্রুতি দিয়ে আসছে কিন্তু দুর্ঘটনার সংখ্যা কমেনি। এ সম্পর্কে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, গত বছর তিয়ানজিনে বন্দরে বিস্ফোরণে ১৭০ জন নিহত হওয়ার ঘটনা থেকে কর্তৃপক্ষ শিক্ষা নিতে পারে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print