ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ডা. শাহাদাতসহ ১৫ নেতাকর্মী কারাগারে

আজ আদালতে।

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

আজ আদালতে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে তিনটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত তাকে এসব মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এছাড়া গতকাল পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় আটক হওয়া ১৫ নেতাকর্মীকেও দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে কারাগারে পাঠিয়েছে।

ডা. শাহাদাত হোসেনের আইনজীবী অ্যাডভোকেট এস এম বদরুল আনোয়ার গণমাধ্যমকে জানান, তিন মামলায় ডা. শাহাদাত হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। এসব মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।  আগামীকাল বুধবার মামলার শুনানির দিন ঠিক করেছেন।

এদিকে সোমবার গ্রেফতার বিএনপির ১৫ নেতাকর্মীর বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট মো. জাহিদুল আলম জানান, কোতোয়ালী পুলিশের দায়ের করা দুটি মামলায় পুলিশ ১৫ নেতাকর্মীকে আজ বিকেলে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।  আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেয় এবং আগামীকাল রিমান্ড শুনানী হবে বলে জানিয়েছে আদালত।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print