ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

যতদিন পারবো রোহিঙ্গাদের এদেশে রাখবো-স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

narayangong-1426414866
.

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘বিভিন্ন প্রতিকূলতার পরও যাঁরা এসে পড়ছেন, তাঁরা তো মানুষ। আমরা যতদিন পারি তাঁদের রাখব। তারপর তাঁদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা মিয়ানমারকে জানাব। তারা নিশ্চয় এটার ব্যবস্থা করবে।

শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ দেখানো হবে এবং সুবিধাজনক সময়ে তাদের ফেরত পাঠানো হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সৃষ্ট সহিংসতার ঘটনায় বাংলাদেশে অনুপ্রবেশকারী আটক রোহিঙ্গাদের সে দেশে ফেরত পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।

শুক্রবার দুপুরে কক্সবাজারের টেকনাফ বন্দর রেস্টহাউস প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিজিবির মহাপরিচালক।

মেজর জেনারেল আবুল হোসেন আরো জানান, রাখাইন প্রদেশ থেকে বৈধ পাসপোর্টবিহীন কাউকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।

বিজিবির মহাপরিচালক জানান, বিজিবির কড়া নজরদারি সত্ত্বেও দালালদের সহায়তায় সীমান্তের ফাঁকফোকর দিয়ে কিছু রোহিঙ্গা এ দেশে প্রবেশ করেছে। এই দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print