ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাতিয়ায় ঝড়ের কবলে পড়ে কোটি টাকার পণ্যসহ ট্রলারডুবি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নোয়াখালী জেলা প্রতিনিধি:
চট্টগ্রামের ফিশারিঘাট থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে আল্লাহরদান-১ নামে পণ্যবোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোর ৫টার দিকে চট্টগ্রাম থেকে হাতিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরের হাতিয়া সীমানায় ঝড়ের কবলে পড়ে ইঞ্জিনে ক্রটি দেখা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ট্রলারটির মালিক মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে হাতিয়ার ওছখালী বাজারের ব্যবসায়ীদের মুদি মালামাল, সিমেন্ট, রড ও টিন বোঝাই করে ট্রলারটি হাতিয়ার উদ্দেশে যাত্রা করে। ট্রলারটি ভোর পৌনে পাঁচটার দিকে বঙ্গোপসাগরের চট্টগ্রাম সীমানা থেকে হাতিয়া সীমানায় প্রবেশের কিছুক্ষণ পর হঠাৎ ঝড়ের কবলে পড়ে এবং ইঞ্জিনে ত্রুটি এসে যায়। একপর্যায়ে ট্রলারটি পানিতে ডুবে যায়। ট্রলারটিতে কোটি টাকার মূল্যের পণ্য ছিল বলে দাবি করে ট্রলার মালিক।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডুবে যাওয়া ট্রলারের সারেং সহ ট্রলারে থাকা আটজন লাইফ জ্যাকেট পরে সাগরে ভাসতে থাকেন। পরে সাগরে থাকা অন্য জেলেরা তাঁদের জীবিত উদ্ধার করেন।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print