ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

‘হুজুর, দয়া করে আপনার লাইভ লাইভ খেলা বন্ধ করেন’

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের ফেসবুক লাইভ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন অনেকে। অনেকে আবার মামুনুল হকের ফেসবুক লাইভের প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তেমনি একজন চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর  চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা সাবেক সভাপতি ও সাংবাদিক শফকত হোসাইন চাটগামী।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘হুজুর! দয়া করে আপনার লাইভ লাইভ খেলা বন্ধ করেন, এসব আর ভালো লাগে না!’

তার ফেসবুক পোস্টটি হুবহু ধরে হলো:-

হুজুর! দয়া করে আপনার লাইভ লাইভ খেলা বন্ধ করেন, এসব আর ভাল লাগে না!
#শফকত হোসাইন চাটগামী

এবার নিজেই প্রকাশ করে দিলেন, আমেনা তৈয়বা প্রথম স্ত্রী আর জান্নাত আরা ঝর্ণা ২য় স্ত্রী। ভাইরাল ভিডিও আর ছবিগুলো ২য় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার।

তার মানে কোন কোন অতি ভক্তরা যে বোরকার রং, বাথরুমে কেন ভিডিও রেকর্ড, ছাত্রলীগ নেতার স্ত্রীর ছবি বলে ফেসবুক মাতিয়েছিল আজ সবার মুখে চুনকালি লাগিয়ে দিলেন!
তাছাড়া কল রেকর্ডগুলো নিয়েও ভক্তদের নানা লেখালেখি এক প্রকার মাটি করে দিলেন তিনি। কল রেকর্ডগুলোও তার নিজের। এটি ফাঁস করার কারণে প্রাইভেসি নষ্ট করার অপরাধে মামলা করবেন তিনি। এসব কথা আজকের লাইভেই স্বীকার করেছেন হুজুর!!!

#আমরা বলছিলাম, কল রেকর্ড বানানো, তিনি বললেন এগুলো তার নিজস্ব বিষয়, ফাঁস কারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। তার মানে ফাঁস হওয়া কল রেকর্ডগুলো সত্য।

আমরা বলেছিলাম, নীল বোরকাওয়ালী পতিতা বা ছাত্রলীগ নেতার বউ! তিনি বললেন, তার স্ত্রীর ছবি যারা ফাঁস করেছে তাদের বিরুদ্ধেও মামলা করবেন। কালো বোরকা বলেন আর নীল বোরকা বলেন মহিলা একজনই।

তবে পরিস্থিতির কারণে ২য় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার নাম না বলে প্রথম স্ত্রীর নাম আমেনা তৈয়বা বলেছিল। রিসোর্টের বালামেও আমেনা তৈয়বা লিখেন। মোটামোটি আমরা যা বলছিলাম সেগুলো নাকচ করে হুজুর ৭১ টিভির গুলোই আজকের লাইভে স্বীকার করে নিলেন, তাই নয় কি!!
আসলে এই মুহুর্তে আপনি যত কম কথা বলেন ততই নিরাপদ। নিজেও বাচুন আলেম ওলামার ইজ্জতও আর জলাঞ্জলি দিয়েন না প্লীজ!!”

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print