ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কোম্পানীগঞ্জে পুলিশকে কিল-ঘুষি মারা যুবক কারাগারে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নোয়াখালী জেলা প্রতিনিধি:
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড়রাজাপুর গ্রামের বাড়িতে প্রবেশের চেষ্টাকালে এক মানসিক ভারসাম্যহীন যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত ওবায়দুল হক হৃদয় (২২) ফেনীর সোনাগাজী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চর চান্দিয়া গ্রামের মৃত এমদাদুল হক মানিকের ছেলে। তার বিরুদ্ধে অনধিকার প্রবেশ, পুলিশের কর্তব্য পালনে বাধা ও পুলিশকে আহত করার অভিযোগ মামলা করেছেন সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমগীর হোসেন খান।

আজ শনিবার (১০ এপ্রিল) দুপুরে আটকৃত আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.রবিউল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, গতকাল শুক্রবার বিকেলে মানসিক ভারসাম্যহীন ওই যুবক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির ভিতরে উঠানে গিয়ে ওই যুবক মন্ত্রীকে খোঁজ করেন। কর্তব্যরত পুলিশ কাদের সাহেব বাড়িতে নেই বলার পরও ওই যুবক জোর করে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে সে ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত কনস্টেবল মো. নিজাম উদ্দিনকে কিল-ঘুষি দেয়। পরে কর্তব্যরত পুলিশ তাকে আটক করে থানায় সোপর্দ করে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print