ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ব্রহ্মপুত্র নদে নেমে এক সঙ্গে ৩ শিশুর মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের পানিতে খেলতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে নগরীর জয়নুল আবেদীন সংগ্রহশালা সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। তারা হলেন: সায়েম (৭), আহাদ (৭) এবং জিহাদ (৮)।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের টিম লিডার মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দুপুর ২টার দিকে নগরীর জয়নুল আবেদীন সংগ্রহশালা সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদের পানিতে পাঁচ শিশু খেলতে যায়। এদের মধ্যে তিনজন পানিতে তলিয়ে গেলে বাকিরা চিৎকার শুরু করে।

পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে আমরা গিয়ে সায়েম, আহাদ এবং জিহাদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা সবাই নগরীর সানকিপাড়া মহল্লার বাসিন্দা। শহিদুল ইসলামের ছেলে জিহাদ, হাবিবুর রহমান রতনের ছেলে আহাদ এবং নাসির উদ্দিনের ছেলে সায়েম।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print