ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত এমপি বাদশা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

করোনার দ্বিতীয় ডোজ নেয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন রাজশাহী সদর আসনের এমপি ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। মঙ্গলবার তিনি রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা দিয়েছিলেন।

বুধবার (১৪ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তার দেহে করোনা শনাক্ত হয়।

ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শরীরে জ্বর অনুভব করে এমপি ফজলে হোসেন বাদশা বুধবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সন্ধ্যায় তাঁর করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।

এরপর রাত ৯টার দিকে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের একটি কেবিনে আছেন। দেবু আরও জানান, এমপি ফজলে হোসেন বাদশা শারীরিকভাবে ভাল আছেন। তাঁর পুরোপুরি সুস্থতার জন্য তিনি পার্টির পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে, গত ৮ এপ্রিল ফজলে হোসেন বাদশা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন। এর আগে তিনিই প্রথম করোনার টিকা নিয়ে রাজশাহীতে এ কার্যক্রমের উদ্বোধন করেছিলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print