ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হেফাজতের তাণ্ডব ছিল পরিকল্পিত: ওবায়দুল কাদের

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বিএনপি তাদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত প্রেস ব্রিফিং-এ তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা সরকার জনগণের সরকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণের জন্যই শেখ হাসিনার প্রতিটি কর্মসূচি। তিনি বলেন, ‘সরকার নয়, বিএনপিই জনগণকে তাদের প্রতিপক্ষ বানিয়ে প্রতিশোধ নিচ্ছে। তাদেরকে জনগণ ভোট দেয় না বলে সহিংসতা করে এখন জনগণের জানমালের ক্ষতি করছে তারা।’

২৬ মার্চ বিএনপি’র উসকানিতে হেফাজতে ইসলাম যে তাণ্ডব চালিয়েছিল, তার ১৮ দিন পর গত মঙ্গলবার (১৩ এপ্রিল) বিএনপি বলছে, ২৬ মার্চ সহিংসতার ঘটনা পরিকল্পিত। এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঐকমত্য প্রকাশ করে বলেন, ‘সেদিনের এবং পরবর্তী ঘটনাবলী দেশকে অস্থিতিশীল করার এক গভীর চক্রান্ত ছিল এবং তা ছিল পরিকল্পিত। এ পরিকল্পনায় স্বাধীনতাবিরোধী অপশক্তিকে উসকানি দিয়েছে বিএনপি। এই তাণ্ডবলীলা বিএনপি ও তার দোসরদের পূর্বপরিকল্পিত।’

বিএনপি হঠাৎ গত মঙ্গলবার উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর হাস্যকর অপচেষ্টা করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘এ দেশের রাজনীতিতে কে কাকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে তা এখন দিবালোকের মতো স্পষ্ট, শাক দিয়ে মাছ ঢেকে কোনো লাভ নেই। কারণ জনগণের কাছে সবকিছুই আজ স্পষ্ট।’

বিএনপি’র ডাবল স্ট্যান্ডার্ড নীতি সম্পর্কে এ দেশের জনগণ ভালো করেই জানে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা বলেছে কেউ লকডাউন মানছে না, কার্যকর হচ্ছে না, অথচ এখন সরকার সর্বাত্মক লকডাউন দেওয়ার পর বলছে, সরকার লকডাউনের নামে শাটডাউন দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে।’

তিনি বিএনপি’র এমন দ্বিচারিতা রাজনীতির মাঠ থেকে তাদেরকে জনগণ দূরে সরিয়ে দিচ্ছে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘বিএনপি’র নীতি হচ্ছে সরকার যা করবে, ভালোমন্দ যাচাই না করে তার বিরুদ্ধে বলতে হবে এবং তারা তোতাপাখির মতো তাই করে যাচ্ছে।’

বিএনপি’র সুবিধাবাদী রাজনৈতিক চরিত্র অনেক আগেই জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে, তাই তারা রাজনীতিতে দিন দিন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি এই মহামারির সময়ে প্ল্যান গেমের রাজনীতি থেকে নিজেদের বিরত রাখে, সেটাই জনগণের জন্য শুভ।

ওবায়দুল কাদের আরো বলেন, বেগম খালেদা জিয়ার করোনা আক্রান্ত হওয়া নিয়ে জনগণ শঙ্কায় আছে। কারণ এ নিয়ে বিএনপি আবার কখন কোন অপরাজনীতি শুরু করে।

টেমস নদীর পাড়ে বসে বাংলাদেশের মানুষের চোখের ভাষা, মনের ভাষা বোঝা সম্ভব নয়, তাই বিএনপি’র রাজনীতি এখন হাওয়া থেকে পাওয়া জনবিরোধী উপাদাননির্ভর তৎপরতায় পূর্ণ বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print