ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

থানার সামনেই বৃদ্ধকে পিটিয়ে মারলেন ভাইস চেয়ারম্যান

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলা ভাইস চেয়ারম্যানের হাতে ইস্রাফিল মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের মৃত জুনাব আলী মোল্লার ছেলে। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে দামুড়হুদা মডেল থানার মেইন গেটের সামনে ওই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লাহ গ্রামের নজরুল ইসলাম ও বজলুর রহমানের মধ্যে বসতভিটার জমি নিয়ে বেশকিছুদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনায় নজরুল লিখিত অভিযোগ করলে বিরোধ মিমাংসার জন্য দু’পক্ষকে শুক্রবার থানায় ডাকা হয়। মিমাংসা শেষে বাড়ি ফিরে যাওয়ার সময় দু’পক্ষের কথাকাটাকাটির এক পর্যায়ে দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বৃদ্ধ ইস্রাফিল মোল্লাকে কিল-ঘুষিসহ মারধর করেন। এ সময় বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print