ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শীতে পা ফাটা ঠেকাতে ঘরোয়া সমাধান

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

pa
.

শীত আসছে। সবাই এ সময় ত্বকের একটু বাড়তি যত্ন নিয়ে থাকেন। তবে পায়ের গোড়ালির দিকে নজর একটু কমই থাকে। এ সময় অনেকের পায়ের গোড়ালি ফেটে যায়। যাঁরা এ বিড়ম্বনায় পড়তে চান না, তাঁরা একটু বাড়তি যত্ন নিতে পারেন।

শুষ্ক মৌসুম আর আর্দ্রতার ঘাটতিতে এ সমস্যা হয়। পা ফাটলে পায়ের গোড়ালিতে যন্ত্রণা হতে থাকে। পায়ের গোড়ালি ফেটে গেলে তা সারাতে ঘরোয়া কিছু সমাধান নিজেই করতে পারেন। পা ফাটা সারানোর উপায়গুলো জেনে নিন:

মোমবাতির মোম:
মোমবাতির মোমের সঙ্গে সরিষার তেল মিশিয়ে তা ফাটা স্থানে লাগিয়ে সারা রাত রেখে দিন। এতে পা ফাটা সেরে যাবে।

গ্লিসারিন ও গোলাপজল:
গোলাপজলের সঙ্গে কিছুটা গ্লিসারিন মিশান। এই মিশ্রণ পায়ের গোড়ালিতে লাগিয়ে সারা রাত রেখে দিন। এতে পা ফাটা ও ব্যথা কমবে।

তিলের তেল:
পা ফাটা সমস্যা সমাধানে তিলের তেল দারুণ কার্যকর। পায়ে তিলের তেল মাখলে পা ফাটা দূর হয়।

ভ্যাসলিন ও লেবুর রস:
ভ্যাসলিনের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে তা ফাটা স্থানে মালিশ করুন। এতে ওই মিশ্রণ সেখানে শোষণ হয় বলে পা ফাটা দ্রুত সেরে যায়।

মধু-পানি:
এক কাপ মধু আধা বালতি গরম পানিতে মিশিয়ে এতে ১৫ থেকে ২০ মিনিট পা ভিজিয়ে রাখুন। এতে পা ফাটা দূর হবে। তথ্যসূত্র: জিনিউজ।

‘বাসার বাজার করেছেন তো? বাজার করুন চালডালে – সময় বাচাঁন, খরচ বাচাঁন। সেরা দামে সবকিছু মাত্র এক ঘন্টায়।’

সর্বশেষ

বাঙালি সংস্কৃতি ধারণের তাগিদ এম এ মালেকের

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী আটক

সাতকানিয়ায় কর্নেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে মামলা

ইঁদুরের বিষ্ঠার ওপর খাদ্যদ্রব্য রেখে ৮০ হাজার টাকা জরিমানা গুনলো হাসান বেকারী

বাড্ডায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি

জামায়াত নেতৃত্বাধীন জোটের সংবাদ সম্মেলন স্থগিত

শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্গনের অভিযোগ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print