ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে মাহমুদুর রহমানের সুস্থ্যতা কামনা করে মিলাদ মাহফিল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

mahabur-manna
.

সদ্য কারামুক্ত মজলুম সাংবাদিক, দৈনিক আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমানের সুস্থ্যতা কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ আছর নগরীর নুর আহমদ সড়কস্থ পুরাতন বিমান অফিস জামে মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে সাহসী ও দেশপ্রেমিক সম্পাদক জনাব মাহমুদুর রহমানের দীর্ঘায়ৃ এবং সুস্থ্যতা কামানা করে মুনাজাত পরিচালনা করেন পুরাতন বিমান অফিস সংলগ্ন হাফেজ মো. সাদেক ওয়াকফ এস্টেট জামে মসজিদে পেশ ইমাম মাওলানা এহসানুল হক।

দৈনিক আমারদেশ চট্টগ্রাম অফিসের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আমারদেশ ব্যুরো প্রধান প্রবীন সাংবাদিক জাহিদুল করিম কচি, পাঠক ডট নিউজের সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, রেলওয়ে পূর্বঞ্চলের এক্স অডিটর ফিরোজুর রহমান, মাওলানা জালাল উদ্দিনসহ অন্যন্য ব্যক্তিবর্গ।

মিলাদ শেষে দেশ জাতির শান্তি কামনা এবং মিয়ানমানে নির্যাতিত নারী পুরুষ মুসলিম জনগোষ্ঠির দোয়া রহমত প্রার্থনা করে মুনাজাত পরিচালনা করা হয়।

উল্লেখ্য দীর্ঘ ১৩১৯ দিনের বন্দিদশা থেকে বুধবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ০৮ মিনিটে গাজীপুরের কাশিমপুরের কারাগার-২ থেকে তিনি জামিনে ছাড়া পান মাহমুদুর রহমান। বর্তমানে তিনি ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print