ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কেপিএম এ বিস্ফোরণে তিন প্রকৌশলীসহ পাঁচজন আহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

kpm-1
.

কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলের ব্লিচিং টাওয়ারে বয়লার বিস্ফোরণে তিন প্রকৌশলীসহ পাঁচজন আহত হয়েছে।

শনিবার বিকেলে ব্লিচিং টাওয়ারে রক্ষণাবেক্ষণ কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে কারখানা সূত্রে জানা গেছে।
এই ঘটনা আহতরা হলো মিলের প্রকৌশলী প্রদীপ কুমার দাশ, কামাল পাশা, শামিম আহাম্মেদ, ফোরম্যান মোহাম্মদ হারুন ও শ্রমিক মোহাম্মদ জসিম। আহতদের মধ্যে প্রকৌশলী কামাল পাশা ও হারুনের অবস্থা গুরুতর।
কর্ণফুলী পেপার মিল সিবিএ’র সভাপতি মোহাম্মদ তৌহিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্লিচিং টাওয়ারে রক্ষণাবেক্ষণ কাজ করার সময় আকস্মিকভাবে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে তিনজন প্রকৌশলীসহ পাঁচজন আহত হয়।
আহতদের চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় প্রকৌশলী কামাল ও ফোরম্যান হারুনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print