ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

প্রধানমন্ত্রী কোরআন সুন্নাহর বাইরে কিছু করেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ইসলাম ধর্ম কখনো সহিংসতার কথা বলে না। ইসলাম শান্তির ধর্ম। যারা হেফাজতের নামে দুস্কর্ম করে, নিষ্ঠুরতা করে, অত্যাচার করে এরা মানুষ না এরা অমানুষ।’

শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদীখানে হেফাজতের তাণ্ডেবে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘আমি নিজে এসে দেখে গেলাম, আমি আপনাদের সাথে ওয়াদা করছি যারা এই সহিংসতার সাথে জড়িত তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসব।’

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী দুর্বার গতিতে এগিয়ে চলছেন। তিনি নিজেও একজন মুসলমান, তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, সময় মতো তাহাজ্জুদ পড়েন, কোরআন পড়েন, তার হাতে বাংলাদেশ, তিনি কোরআন সুন্নাহর বাইরে কিছু করেন না।’

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, অতিরিক্তি ডিআইজি নূরে আলম মিনা, মেজর জেনারেল এ. কে. এম হুমায়ুন কবির (অব.), মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমে, সিরাজদীখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদীথানের রাজনগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এসএম আলমগীর কবিরের বাড়িসহ ওই ইউনিয়নের ১০টি বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print