ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সিটি গেইটে দুই শতাধিক যানবাহন আটক করেছে পুলিশ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাইল ছবি।

করোনা মহামারীর কারণে সারাদেশে দুর পাল্লার গণপরিবহন বন্ধ রয়েছে। এ অবস্থায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঈদে ঘরমুখী যাত্রীবাহী পরিবহনের নিয়োজিত প্রায় দুই শতাধিক গাড়ি আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর প্রবেশদ্ধার সিটি গেইট এলাকায় অভিযান পরিচালনা করে এসব গাড়ি আটক করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ।

আটককৃত গাড়ির মধ্যে বাস, যাত্রী পরিবহণকারী ট্রাক, মাইক্রোবাস হাইস ও প্রাইভেট কার রয়েছে।

পুলিশ জানায়, ঈদ সামনে রেখে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নানা কৌশলে রাতের আঁধারে, ভোরে চট্টগ্রাম নগরী ছাড়ছে অন্য জেলার মানুষ। তাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট এলাকায় নজরদারি বাড়িয়েছে ট্রাফিক পুলিশ।

সিএমপির ট্রাফিক বিভাগের (পশ্চিম) সহকারী কমিশনার মো. মমতাজ উদ্দিন জানান, সিএমপির ট্রাফিক (পশ্চিম) বিভাগের উপ-কমিশনার তারেক আহমেদের নেতৃত্বে করোনা মহামারির সংক্রমণ রোধ, দুর্ঘটনার ঝুঁকি কমাতে আন্তঃজেলা বাস, যাত্রীবোঝাই পণ্যবাহী গাড়ি আটক করা হচ্ছে সিটি গেটে। সোমবার (১০ মে) রাত থেকে শুরু করে মঙ্গলবার (১১ মে) দুপুর পর্যন্ত দুই শতাধিক গাড়ি আটক করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print