ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ইপিজেড পদ্মা ওয়্যারস পোষাক শ্রমিকদের সড়ক অবরোধ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত পদ্মা ওয়্যারস লিমিটেড নামে এক পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

আজ বুধবার (১৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রমিকরা নগরীর ইপিজেড সংলগ্ন প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বকেয়া বেতন না দিনে মালিক তিন মাস আগে কারখানা বন্ধ করে পালিয়ে গেছেন বলে তারা জানান।

এদিকে প্রায় দুই ঘণ্টা ধরে চলা আন্দোলনের কারণে ইপিজেড সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

সাহিদা আক্তার নামে আন্দোলনরত এক শ্রমিক বলেন, ‘গত ফেব্রুয়ারি মাসে বিনা নোটিশে কারখানা বন্ধ করে দিয়ে পালিয়ে গেছেন পদ্মা ওয়্যারস লিমিটেডের মালিক। বন্ধ করে দেওয়ার আগে শ্রমিকদের কয়েক মাসের বেতন, গ্র্যাচুয়িটি পরিশোধ করেনি। এ ব্যাপারে বেপজা কর্তৃপক্ষের কাছে বার বার আবেদন করেও কোনো সমাধান না পাওয়ায় আমরা সড়কে নেমেছি।’

ঘটনাস্থল থেকে ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) সাজেদ কামাল জানান, বেতন-ভাতার দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে আলোচনার মাধ্যমে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এখন উক্ত এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print