ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এক মাস ২২ দিন পর মুক্তি পেলেন ডা. শাহাদাত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

গ্রেফতারের এক মাস ২২ দিনের মাথায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন।

আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি চট্টগ্রাম কারাগার থেকে বেরিয়ে তিনি সরাসরি বাসায় চলে যান। এ সময় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল জেল গেটে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী পাঠক ডট নিউজকে জানান, উচ্চ আদালত থেকে জামিনের আদেশ কারাগারে পৌঁছার পর মুক্তি পেয়েছেন ডা. শাহাদাত হোসেন। এখন তিনি বাসায় অবস্থান করছেন। জেলগেইট এলাকায় নেতাকর্মীরা জড়ো হলেও পুলিশি অবস্থানের কারণে সেখানে সাক্ষাত করা যায়নি।

উল্লেখ্য- গত ২৯ মার্চ কাজীর দেউড়িতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ঔইদিন নগরীর ট্রিটমেন্ট হাসপাতাল থেকে ডা. শাহাদাতসহ ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা ছাড়াও নগর বিএনপির সাবেক সহ-মহিলা সম্পাদক লুসি খানের ১ কোটি টাকা চাঁদা দাবির ভুয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় পুলিশ শাহাদাত হোসেনকে দফায় দফায় রিমান্ডে নেয়ার জন্য আদালতে আবেদন করলেও আদালত রিমান্ড মঞ্জুর করেন নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print