ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এই শীতে মাত্র ৫টি বিষয়ে খেয়াল করলেই আপনার শিশুটি সুস্থ থাকবে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

baby-food-habit
.

শীতকাল প্রায় চলেই আসল। শীতে বাচ্চাদের অতিরিক্ত খেয়াল রাখতে হয়, নয়ত ঠান্ডা-কাশি, নিউমোনিয়া, হাঁপানীসহ নানা রকম রোগের কবলে পড়তে পারে। এটি একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে আরো বেশি গুরুত্বপূর্ণ। শীতের শুরু থেকেই বাচ্চাদের প্রয়োজনীয় কিছু জিনিস সব সময় সংগ্রহে রাখা উচিত যাতে করে দরকারের সময় ঝামেলায় না পড়তে হয়। চলুন জেনে নিই, এমন বিশেষ প্রয়োজনীয় কিছু শীত বান্ধবের কথা।

(১) ডায়াপার
শীতের সময় বাচ্চারা যেন সব সময় শুকনো থাকে সে বিষয়ে খেয়াল রাখা সবচেয়ে জরুরী। সেক্ষেত্রে ভালো মানের ডায়াপারের ভূমিকা অনবদ্য। রাতের বেলায় অতিরিক্ত সুরক্ষা দেয় এমন ডায়াপার ব্যবহার করা উচিত যেন স্যাতস্যাতে ভাবের জন্য বাচ্চাদের ঘুমে কোন বিঘ্ন না হয় কিংবা সর্দিও না লাগে। সেই সাথে নজর দিতে হবে গুণগত মানের দিকেও। ভালো ব্র্যান্ডের ডায়াপার পড়তে যেমন আরামদায়ক তেমনি বাচ্চার নাজুক স্কিনেও কোন ক্ষতি করে না।

(২) সুলভে ভালো মানের বেবী ওয়াইপস

বাচ্চাদের ত্বক বড়দের তুলনায় কয়েক গুণ বেশি নাজুক হয়ে থাকে। তাই বাচ্চাদের স্কিন আমাদের ব্যবহার্য প্রসাধনী ব্যবহার করা একদমই উচিত না। এতে র‍্যাশ, অ্যালার্জি হবার সম্ভাবনা থাকে। শীতকালে বাচ্চাদের ত্বক ফাটতে দেখা যায়। এমতাবস্থায় বেবী ক্রিম ও বেবী লোশন ব্যবহার করতে হবে। মুখের ত্বকে, ঠোঁটে ক্রীম ও সারা গায়ে লোশন ব্যবহার করুন। আর গোসলের সময় বাচ্চাদের জন্য যে সাবান, শ্যাম্পু রয়েছে সেগুলোই ব্যবহার করতে হবে।

(৪) গরম কাপড়

বাচ্চাদের সর্দি-কাশির টেন্ডেসিও বেশি থাকে। কাজেই তাদের সব সময় গরম কাপড় পড়িয়ে রাখতে হবে। বেশি শীতের সময় সোয়েটার, পাজামার পাশাপাশি উলের মোজা, জুতা ও টুপিও ব্যবহার করুন যাতে ঠান্ডা বাচ্চার ধারে কাছেও না আসতে পারে।

(৫) লেপ বা কম্বল

ভালো মানের ফেব্রিকের নরম, পাতলা, আরামদায়ক এবং সেই সাথে শীত নিবারণে সক্ষম এমন কম্বল বা লেপ ব্যবহার করুন। বেশি ভারি কিছু ছোট বাচ্চাদের জন্য উপযুক্ত নয়। তাই কেনার সময় খেয়াল রাখবেন লেপ বা কম্বল যেটাই কিনছেন সেটার ফেব্রিক যেন পাতলা উলের ফেব্রিক হয়।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print