ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাতকানিয়ায় হাতির আক্রমনে রোহিঙ্গা যুবকের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জেলার সাতকানিয়া উপজেলায় পাহাড়ে গাছ কাটতে গিয়ে হাতির হামলার শিকার হয়ে মো. সৈয়দুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ মে) সকালে চরতী ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের সুঁইপুরা বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত সৈয়দুল ইসলাম কক্সবাজারে কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গাআব্দুস সালামের ছেলে। দীর্ঘদিন ধরেই কাজের সূত্রে চট্টগ্রামের বিভিন্ন উপজেলাতে অবৈধভাবে বসবাস করে আসছিল।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, বাগানের শ্রমিক হিসেবে কাজ করছিলেন মো. সৈয়দুল ইসলাম। হাতির আক্রমণের পর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মো. সৈয়দুল ইসলামের পরিবারের সদস্যরা থানায় আসছেন। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চরতী ইউপি চেয়ারম্যান ডা. রেজাউল করিম বলেন, ‘মাহমুদুল হক বাবুল নামে এক বাগান মালিকের শ্রমিক হিসেবে ওই রোহিঙ্গা যুবক গাছ কাটতে যায়। সকালে হাতির আক্রমণে সে মারা যায়। স্থানীয়রা ভোরে তার মরদেহ দেখতে পেয়ে আমাকে জানালে আমি বিষয়টি প্রশাসনকে জানাই।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print