ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৫ জন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে করোনা ভাইরাসে গত ২৪ চব্বিশ ঘণ্টায় আরও ৫ জনের প্রাণহানী হয়েছে। এসময়ে করোনা শনাক্ত হয়েছে ৮২ জনের।

আজ রবিবার ( ৩০ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

এতে বলা হয় চট্টগ্রামে ৭৩৭টি নমুনা পরীক্ষায় করোনা ৮২ জনের শরীরে করোনা ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে নগরীতে ৪৯ জন এবং উপজেলার ৩৩ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগে আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ২৫ জন। এসময় করোনা রোগে ৫ জনের মৃত্যু হয়েছে। যাদের নগরীতে ৪ জন এবং উপজেলার ১ জন। এ পর্যন্ত সরকারী হিসেবে করোনায় মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৬১৪ জন। বেসকারী হিসেবে এ সংখ্যা আরও বেশী।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৭৪টি নমুনা পরীক্ষায় ২৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৬৮টি নমুনা পরীক্ষায় ১৬ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ১৯টি নমুনা পরীক্ষায় ১৩ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৫৮টি নমুনা পরীক্ষায় ১৮ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষায় ৬ জন করোনা রোগে আক্রান্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), কক্সবাজার মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল সেন্টার, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮২ জন করোনা রোগী বেড়ে দাঁড়িয়েছ ৫৩ হাজার ২৫ জন । যাদের মধ্যে নগরে ৪২ হাজার ৪৩৫ জন এবং উপজেলার ১০ হাজার ৮১৬ জন। একই সময় করোনা রোগে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬১৪ জন। যাদের নগরে ৪৪২ জন এবং উপজেলার ১৭২ জন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print