ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম কারাগারের নারী হাজতির মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারী হাজতির মৃত্যু হয়েছে।  হাছিনা আক্তার (৪২) নামে এ নারী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের হাজতি ছিলেন।

আজ শুক্রবার (৪জুন) রাত ৮টায় চমেক হাসপাতালের ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পুলিশ জানায়।

মৃত হাছিনা আক্তার হাটহাজারী থানার ছারিয়া মাদ্রাসা কালো চেয়ারম্যান বাড়ির মৃত নুরুর মেয়ে।

কারাগার সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল পাহাড়তলী থানার একটি মামলায় হাসিনা আক্তারকে কারাগারে পাঠান আদালত। গতকাল সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাতে তিনি ফের অসুস্থতা বোধ করলে আবারও চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান বলেন, এক নারী হাজতি অসুস্থ হলে বৃহস্পতিবার রাতে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি আজ (শুক্রবার) রাতে মৃত্যুবরণ করেছেন। ময়নাতদন্ত শেষে আগামীকাল তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ‌‘কারাগারে অসুস্থ হয়ে পড়লে গতকাল ওই হাজতিকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ রাত ৮টায় ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেপটিক শকের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print