ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

অং সান সুচির নোবেল ফিরিয়ে নেওয়ার দাবি বৌদ্ধদের

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

image-8563মিয়ানমারের আরকান রাজ্যে রোহিঙ্গা নির্যাতন বন্ধে মানববন্ধন করেছে রামুর বৌদ্ধ সম্প্রদায় মঙ্গলবার উপজেলার চৌমুহনী বাসস্টেশনে এ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, ‘আমাদের রামু ডটকম’ সম্পাদক ও রামু কেন্দ্রীয় সীমা বিহারের সহকারী পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, ভাইস চেয়ারম্যান মো. আলী হোসেন, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ, রামু কেন্দ্রীয় সীমা বিহারের সহকারী পরিচালক শীলপ্রিয় থের, রামকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ কে শ্রী জ্যোতিসেন থের, রামু কেন্দ্রীয় সীমা বিহারের সাধারণ সম্পাদক তরুন বড়ুয়া, বৌদ্ধ মৈত্রী ছাত্র সংসদ এর পৃষ্টপোষক বাবু দুলাল বড়ুয়া, রামু বৌদ্ধ যুব পরিষদের আহ্বায়ক রজত বড়ুয়া রিকু, যুগ্ম-আহ্বায়ক বিপুল বড়ুয়া আব্বু, রাজারকুল ইউপি সদস্য রিটন বড়ুয়া প্রমুখ।

মানববন্ধনে মিয়ানমারে গণহত্যা বন্ধ এবং সাধারণ মানুষদের রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ও রহস্যজনক ভূমিকা পালন করায় মিয়ানমারের নেত্রী অং সান সু চির নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনে রামুর বৌদ্ধ ছাত্র সংগঠন বৌদ্ধ মৈত্রী ছাত্র সংসদ., বৌদ্ধ মৈত্রী মহিলা সংসদ সহ রামুর বৌদ্ধ সম্প্রদায়ের বহু নারী-পুরুষ ও শিশু, সহ হিন্দু, বৌদ্ধ ও মুসলমান সম্প্রদায়ের,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print