ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

৫ দিনের মধ্যে উইন্সম্যানদের শ্রম শাখায় অন্তর্ভুক্ত করা না হলে কঠোর কর্মসূচি

????????????????????????????????????

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রাম বন্দরে ক্রেন অপারেটদের (উইন্সম্যান শ্রমিক) বন্দর শ্রম শাখায় অন্তর্ভুক্তি দাবীতে মানববন্ধন পালন করেছে চট্টগ্রাম বন্দর উইন্সম্যান (ক্রেন অপারেটর) সমন্বয় পরিষদ।

বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দর ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি চলাকালে উইন্সম্যান সমন্বয় পরিষদের আহ্বায়ক ও উইন্সম্যান কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুল মতিন বলেন, উইন্সম্যানদের বন্দর শ্রম শাখায় অন্তর্ভুক্তি করণের চুক্তি বাস্তবায়িত না হওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। তাদের উপর মধ্যযুগীয় শোষণ-নিপীড়ন চলছে। চুক্তি মোতাবেক তারা উৎসাহ বোনাস থেকে বঞ্চিত। অথচ পরিতাপের সাথে বলতে হয়, সরকারী সার্কুলারে নির্দেশনা থাকা সত্ত্বেও যাচাই-বাছাই পূর্বক উইন্সম্যানদের বন্দর কর্তৃপক্ষ তাদেরকে শ্রম শাখায় অন্তর্ভুক্ত না করা বর্তমান সরকারের শ্রম বান্ধব নীতির পরিপন্থী।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির বলেন, চট্টগ্রাম বন্দরের গতিশীলতা বৃদ্ধিতে উইন্সম্যানদের ভূমিকা গুরুত্বপূর্ণ। অথচ তারা ভাসমান। তাদের কাজের স্বীকৃতি নেই। পাঁচ দিনের মধ্যে উইন্সম্যানদের বন্দরের শ্রম শাখায় অন্তর্ভুক্ত করা না হলে আমরা কঠোর সিদ্ধান্ত দিতে বাধ্য হবো।

মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, ইমাম হোসেন, মো: সিরাজ, নাছির উল্লাহ, মো: ইউসুফ, আবদুর ছত্তার, মো: বেলাল প্রমুখ।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print