ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মাধুরীর বডিগার্ড আমাদের মোশাররফ করিম!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

madhuri-dixit-mosharof20161201171115
.

ভারতের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের বডিগার্ড হয়েছেন বাংলাদেশ অভিনেতা মোশাররফ করিম! বাস্তবে নয়, তবে অভিনয়ে এটি সম্ভব হয়েছে। মাধুরীর সাথে এবার চলচ্চিত্রে অভিনয় করছেন আমাদের মোশাররফ করিম।

বি টাউনের নৃত্যপটিয়াসী অভিনেত্রী মাধুরী দীক্ষিত কলকাতার নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবিতে মাধুরীর সঙ্গে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

ছবির নাম ‘সিতারা’। এটি পরিচালনা করবেন আশিস কুমার রায়। দায়িত্বশীল একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বাংলা সাহিত্যের ধ্রুপদী লেখক আবুল বাশারের একটি গল্প থেকে নির্মিত হবে ছবিটি। সেখানে মোশাররফ করিম অভিনয় করবেন মাধুরীর বডিগার্ড হিসেবে।

তবে এ ব্যাপারে মোশাররফ করিমের কাছে বিস্তারিত জানার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

বাংলাদেশের সীমান্তে চোরাচালান নিয়ে ‘সিতারা’ ছবির কাহিনী আগাবে। ‘সিতারা’র নাম ভূমিকায় অভিনয় করছেন মাধুরী দীক্ষিত। ছবিতে মাধুরী-মোশাররফ ছাড়াও অভিনয় করবেন ওপার বাংলার অভিনেতা কৌশিক সেন।

জানুয়ারিতে তিস্তা নদীর পাড়ে সীমান্ত এলাকায় ‘সিতারা’র শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা। তিনি বলছেন, মাধুরী-মোশাররফ করিম ছবিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আরো চমক দিয়ে খবর জানানো হবে, তবে সেটা কিছুদিন পর।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print