ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

‘সর্বাত্মক লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধ বা সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ দিয়েছে করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। গত ১ জুলাই থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর বিধিনিষেধ। ৭ জুলাই বুধবার মধ্যরাতে তা শেষ হওয়ার কথা।

করোনাসংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ রোববার গণমাধ্যমকে বলেন, আমরা শুরু থেকেই বলে আসছি, অন্তত দুই সপ্তাহ পুরোপুরি লকডাউন থাকা উচিত। না হয় তো ফলাফল আসবে না। বিজ্ঞানসম্মতভাবে সেটাই করা উচিত। যেহেতু এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন চলছে, স্বাভাবিকভাবেই আমরা চাইব, এটা আরও এক সপ্তাহ বাড়ানো হোক।

এদিকে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানো হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। যেহেতু এখনো হাতে সময় আছে। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ৬ জুলাই এ বিষয়ে জানা যাবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print