ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মেয়ে সেজে বোরকা পরে লকডাউন দেখতে বেরিয়ে মাদরাসা ছাত্র আটক! (ভিডিও)

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

করোনাভাইরাসের ডেল্টা ধরনের বিস্তার রোধে দেশব্যাপী কঠোর লকডাউন পালিত হচ্ছে। লকডাউন বাস্তবায়নে রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। বিনা কারণে জনসাধারণকে রাস্তায় বের হতে দেখলেই জরিমানা করা হচ্ছে। এ পরিস্থিতিতে মেয়ে সেজে বোরকা ও পায়ে মোজা পরে গাবতলী দিয়ে হেঁটে রাজধানীতে ঢোকার চেষ্টা করেছিলেন এক তরুণ। যদিও তার সেই চালাকি ধরে ফেলেন ডিউটিরত পুলিশ পুলিশ সার্জেন্ট আবু সুফিয়ান। সন্দেহ হলে বোরকার আড়ালের ওই তরুণকে থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। ওই তরুণ নিজেকে মাদরাসা শিক্ষার্থী বলে দাবি করেছেন।

আজ শুক্রবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর প্রবেশমুখ গাবতলী চেকপোস্টে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এ বিষয়ে পুলিশ সার্জেন্ট আবু সুফিয়ান গণমাধ্যমকে বলেন, বোরকা পরা একজন পায়ে হেঁটে আমিন বাজার ব্রিজ হয়ে গাবতলী চেকপোস্ট পার হচ্ছিলেন। আমাদের সন্দেহ হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করি। পরে জানতে পারি বোরকা পরা কোন মেয়ে নয়, সে আসলে ছেলে। তবে কী কারণে তিনি এই ছদ্মবেশ ধরেছেন এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ছেলেটি নিজেকে মাদরাসা শিক্ষার্থী বলেছে।

পুলিশি জিজ্ঞাসাবাদে ওই তরুণ জানায়, সাভারের হেমায়েতপুর থেকে হেঁটেহেঁটে রাজধানীতে এসেছেন তিনি। গন্তব্য যাত্রাবাড়ী। তবে, যাত্রাবাড়ী কার কাছে যাবেন, সে বিষয়ে একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছিলেন তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print