ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মইজ্জারটেকে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. বোরহান উদ্দিন (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২ আগস্ট) সকালে হাজি মুন্সি মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন মারা যাওয়া বোরহান উদ্দিন কর্ণফুলী থানার মইজ্জারটেকের শহিদুল ইসলামের ছেলে। মইজ্জারটেকের হাজি মুন্সি মিয়ার বাড়িতে নির্মাণাধীন একটি ভবনে সকালে কাজ করতে যান কয়েকজন শ্রমিক। কাজ করার সময় দুর্ঘটনাবশত দ্বিতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে যান বোরহান। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোরহানের মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print