ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বরযাত্রীর নৌকায় বজ্রপাত, বরসহ ২০ জনের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলিখাড়ি নামক স্থানে বজ্রপাতে বরসহ ২০ জন নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচজন নারী ও ১৫ জন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা সম্ভব হয়নি।

নিহতরা সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জনতারহাট ডাইলপাড়া গ্রামে থেকে বিয়ে পরবর্তী একটি অনুষ্ঠানে যোগ দিতে শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের দক্ষিণপাঁকার তেলিখাড়ি গ্রামের হোসেন আলীর বাড়িতে বৌ আনতে যাচ্ছিলেন।

বৃষ্টি শুরু হলে লোকজন নৌকা থেকে নেমে পদ্মার পশ্চিমপাড়ে ফেরিঘাটের একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। সেখানে অবস্থানকালে ব্যাপক বজ্রপাতের ঘটনা ঘটে। ফলে ঘটনাস্থলেই নিহত হন ১৭ জন। পরে মারা যান আরও ৩ জন।

এ ঘটনায় অচেতন হয়ে পড়েন আরও সাতজন। তারা সবাই শিশু। নিহতদের মরদেহ উদ্ধার করে তাদের নিজ নিজ গ্রামে নেওয়ার জন্য নৌকা পদ্মা নদী পাড়ি দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এসব মরদেহ বাখের আলী ঘাটে নামানো হবে।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন বলেন, বজ্রপাতের ঘটনায় ২০ জন মারা যাওয়ার বিষয়টি স্থানীয়ভাবে শুনেছি। তবে কতজন মারা গেছেন এবং আহত হয়েছেন তা এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print