ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ছাত্রলীগ নেতা দিয়াজের লাশ তুলে পুনঃময়নাতদন্তের নির্দেশ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

13001183_167236820337280_111966323755518948_n
ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন ভাড়ায় বাসায় গলায় ফাঁস লাগানোবস্থায় রহস্যজনক নিহত কেন্দ্রিয় ছাত্রলীগের সহ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর লাশ কবর থেকে তুলে পুনঃময়নাদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে এই আদেশ দেন। আদালত একই আদেশে তিন সদস্যের বিশেষজ্ঞ ফরেনসিক টিম গঠন করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধানকে নির্দেশ দিয়েছেন বলে আদালত সংশ্লিষ্ট সুত্র নিশ্চিত করেছে।

দিয়াজের মৃত্যু সংক্রান্ত মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির চট্টগ্রাম জোনের এএসপি অহিদুর রহমান জানান, দিয়াজের মৃত্যু সংক্রান্ত মামলাটি এখন সিআইডি তদন্ত করছে। তার (দিয়াজ) পরিবারের পুনঃময়নাতদন্তের আবেদনের প্রেক্ষিতে আমরা আদালতে লাশ তোলার আবেদন করেছিলাম। আদালত সে আবেদন মঞ্জুর করে পুনঃময়নাদন্তের নির্দেশ দিয়েছেন।

15138574_1348868675124447_5119674754916659042_o
.

আদালতের অনুমোদন পাওয়ায় আমরা দুই এক দিনের মধ্যেই লাশ কবর থেকে উত্তোলন করবো।

উল্লেখ্য ২০ নভেম্বর রবিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নং গেইট এলাকায় ভাড়াবাসা থেকে পুলিশ ঝুলন্তবস্থায় দিয়াজের লাশ উদ্ধার করে। পরিবার এবং চবি ছাত্রলীগের একাংশ এটিকে পরিকল্পিত হত্যা দাবী করলেও পুলিশ ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর দাবী করে দিয়াজ আত্মহত্যা করেছেন।

পুলিশ এবং ময়নাতদন্তের রির্পোট প্রত্যাখ্যান করে তার পরিবার। পরে দিয়াজের বোন বাদি হয়ে আদালতে হত্যা মামলা দায়ের করেন।

মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবির) সহকারী প্রক্টর আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুকে প্রধান আসামী করা হয়েছে। মামলা তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দিয়েছেন আদালত।

 

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print