ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জাপানে মডার্নার ‘দূষিত’ টিকা নেওয়ার পর ২ জনের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জাপানে মডার্নার ‘দূষিত’ করোনার টিকা নেওয়া দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর দিয়েছে।

টিকায় ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়ার পর জাপানে মডার্নার করোনা টিকার বিপুলসংখ্যক ডোজের প্রয়োগ স্থগিত করার সিদ্ধান্ত নেয় জাপান।

এ সিদ্ধান্তের আগেই ওই দুজন করোনার টিকা নিয়ে ছিলেন। মারা যাওয়া দুজনই পুরুষ, তাদের বয়স ৩০-এর ঘরে।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মডার্নার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কয়েক দিন পর চলতি মাসে ওই দুজন মারা যান। তাদের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

টিকায় অন্য উপাদান পাওয়ার পর জাপান গত সপ্তাহে দেশজুড়ে ৮৬৩টি টিকাদানকেন্দ্রে পাঠানো মডার্নার ১৬ লাখ ৩০ হাজার ডোজের প্রয়োগ বন্ধ রাখার নির্দেশ দেয়।
তারও সপ্তাহখানেক আগে জাপানে টিকাটি বিক্রি ও সরবরাহের দায়িত্বে থাকা তাকেদা ফার্মাসিউটিক্যালস টিকার কিছু শিশিতে দূষণের খবর পায়। সূত্র: জাপান টাইমস ও এনএইচ

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print