ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

‘জাতীয় মৎস্য স্বর্ণ পদক’ পেলেন এমপি ফজলে করিম চৌধুরী

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নিজস্ব প্রতিবেদক:

টানা চতুর্থ বারের মতো জাতীয় এবং প্রথমবারের মতো মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় মৎস্য পদক-২০২১ গ্রহণ করেছেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।

আজ ২৯ আগস্ট (রবিবার) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই পদক গ্রহণ করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি (ভার্চুয়াল) ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রী ড. মোঃ আবদুর রাজ্জাক, বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি।

উল্লেখ্য, ফজলে করিম এমপি ইতোপূর্বে ২০১৩ সালে ‘পরিবেশ পদক’, ২০১৭ সালে ‘বঙ্গবন্ধু কৃষি পদক’ ও ২০১৮ সালে ‘বৃক্ষ রোপনে জাতীয় পুরস্কার’ সহ সর্বমোট ৩ টি জাতীয় পুরস্কার লাভ করেন। সর্বশেষ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদায় মৎস্য সংরক্ষণে বিশেষ অবদানের জন্য ৪র্থ বারের মতো এই জাতীয় পুরস্কারটি অর্জন করলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print