ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

৪০ আরোহী নিয়ে পাকিস্তানের বিমান বিধ্বস্ত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

image-11018-1481119143
.

পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের(পিআইএ)-এর একটি যাত্রীবাহী বিমান ৪০ জনের বেশি আরোহী নিয়ে অ্যাবোটাবাদ এলাকায় বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, বিমানটিতে থাকা সব যাত্রী নিহত হয়েছেন। খবর ডন নিউজ।

বুধবার স্থানীয় সময় দুপুর সাড়ে তিনটার দিকে পিকে-সিক্স সিক্স ওয়ান ফ্লাইটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি পাকিস্তানের খাইবার পাখতুনখা প্রদেশের চিত্রাল জেলা থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশে রওয়ানা হয়েছিল।

দেশটির বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে ৪৭ জন যাত্রী ছিলেন। কিন্তু চিত্রলের পিআইএ কর্মকর্তা সোহাইল আহমেদ বলেন, বিমানটিতে চারজন ক্রুসহ ৪১ জন যাত্রী ছিলেন।

চিত্রাল বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছেন, পাকিস্তানের প্রখ্যাত সূফি সংগীতশিল্পী ও ধর্মপ্রচাকারী জুনায়েদ জামশেদ এবং তার পরিবার, চিত্রালের উপ-কমিশনার ওসামা ওয়ারিচ ফ্লাইটটিতে ছিলেন। বিমানে ৩১ জন পুরুষ, ৯ জন নারী এবং ২ জন শিশু যাত্রী ছিলেন। তাদের মধ্যে কমপক্ষে তিনজন বিদেশি নাগরিক ছিলেন।

অ্যাবোটাবাদ জেলা পুলিশ কর্মকর্তা একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, বিমানটি হ্যাভেলিয়েনে শহরের নিকটবর্তী গ্রাম পাতোলাতে বিধ্বস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শী জানান, বিমানটি বিধ্বস্ত হয়ে একটি পাহাড়ের গায়ে আঁচড়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। বিমানের দেহাবশেষ পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়তে দেখা গেছে।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাভিয়েশন হেরাল্ড জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে পিকে-সিক্স সিক্স ওয়ান ফ্লাইটি অ্যাবোটাবাদের কাছে বিধ্বস্ত হয়েছে।

আনুমানিক দুপুর সাড়ে তিনটার দিকে চিত্রাল বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি। বিকাল চারটা ৪০ মিনিটের দিকে ইসলামাবাদ বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।

গণমাধ্যম তথ্য বিভাগ জানায়, পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলি খান সংশ্লিষ্ট রাষ্ট্রীয় বিভাগগুলোকে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা এবং প্রাদেশিক সরকারকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর) জানায়, সেনাবাহিনীর একটি দল হেলিকপ্টার নিয়ে ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।

পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের মুখপাত্র ড্যানিয়েল গিলানি এক টুইট বার্তায় বলেন, ‘পিআইএ এটিআর-৪২ বিমানের পিকে-সিক্স সিক্স ওয়ান ফ্লাইটটি প্রায় ৪০ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে। চিত্রাল থেকে ইসলামাবাদের উদ্দেশে রওয়ানা হওয়ার একটু পরই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print