ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ভোট ডাকাতির নির্বাচন আর হতে দেওয়া হবে না: মির্জা ফখরুল

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট ডাকাতির নির্বাচন আর বাংলাদেশে হতে দেওয়া হবে না। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাবে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন।

এ সময় তিনি বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন হবে, তবে তা নির্দলীয় সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে, বেগম জিয়াকে মুক্তি দিতে হবে, ৩৫ লাখ মামলা প্রত্যাহার করতে হবে, এ ছাড়া কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। আন্দোলনের প্রস্তুতি নিয়ে রাজপথে নামতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে আর প্রতারণার নির্বাচন হবে না। দেশের মানুষ আর কোনো প্রতারণা মানবে না।

মির্জা ফখরুল আরও বলেন, দেশের সবকিছু দলীয়করণ হয়ে গেছে। একদলীয় শাসন জনগণ আর মানবে না। শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। তাই, নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ কমিশনের অধীনেই আগামী নির্বাচন হতে হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print