ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সঞ্জয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন নারী শিক্ষক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী শিক্ষক।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক হাবিবুর রহমান সিদ্দিকীর আদালতে মামলা করা হয়।

বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার।

রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানিয়েছেন, ২০১৮ সালের দিকে ভুক্তভোগীর সঙ্গে সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় আসামির। সেই সূত্র ধরে প্রেমের সম্পর্কে জড়ায় তারা। এরপর ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ ফকিরাপুলের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করা হয় ভুক্তভোগীকে। এ ঘটনায় ভুক্তভোগী ট্রাইব্যুনালে মামলাটি করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print