ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লোহাগাড়ায় নিখোঁজের ৩ দিন পর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জেলার লোহাগাড়ায় নিখোঁজের ৩ দিনের মাথায় ৮০ বছরের এক বৃদ্ধ মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার জঙ্গল পদুয়ার বারৈই পাড়া খালের বাঁশ ঝাড় থেকে মুক্তিযোদ্ধা মেঘনাথ দে নামে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।

যেখান থেকে মেঘনাথের লাশ উদ্ধার করা হয়েছে সে স্থান থেকে তার বাড়ী একশ গজ দূরে বলে পুলিশ জানায়।

নিহত মুক্তিযোদ্ধ মেঘ নাথ দে (৮০) একই এলাকার স্বর্গীয় আনন্দ মোহনের ছেলে।

জানাগেছে ৭১-এ রণাঙ্গণে জীবনবাজি রেখে তিনি যুদ্ধ করলেও জীবনদ্দশায় তিনি সরকারী স্বীকৃতি মিলেনি মেঘ নাথ দের।

এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবাদুল হামিদ বেঙ্গল জানান, নিহত মেঘনাদ তালিকাভুক্ত না হলেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তবে তিনি মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হননি।  ২০১৭ সালের তার নাম তালিকাভুক্ত মন্ত্রণালয়ে পাঠানো হলেও অদ্যবধি তার নাম মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে তালিকাভুক্ত করা হয়নি।

মেঘনাথের বৃদ্ধা স্ত্রী জানান, তিন দিন আগে তার স্বামী নিখোঁজ হয়।  তারা আত্মীয় স্বজনসহ সম্ভাব্য স্থানে স্বামীকে খুঁজেছেন।  তিনি জানান, মাঝে মধ্যে মেঘনাথ ২/৩ দিনের জন্য কোথাও চলে যেতেন।  আবার বাড়ী ফিরতেন। এবারও আমরা তাই মনে করেছিলাম। আজ মঙ্গলবার সন্ধ্যায় কাড়ীর কাছে খালের পাড়ে বাঁশবনে লাশ পাওয়ার কথা শুনে এসে দেখি এটা আমার স্বামীর লাশ। আমি এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার মৃত্যুর কারণ বের করার জন্য প্রশাসনের প্রতি দাবী জানায়।

লাশ উদ্ধারে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেলের এএসপি ও লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।  এসময় এএসপি সার্কেল জাকারিয়া রজহমান জিকু জানান, এলাকার মেম্বারে দেয়া খবর পেয়ে আমরা এসে বৃদ্ধের লাশ উদ্ধার করেছি।  তা ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  পোস্ট মর্টেম রিপোর্ট আসার আগেই আমরা তদন্ত শুরু করবো। মেঘনাথের মৃত্যুর কারণ উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print