ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কর্ণফুলি নদীতে ঝাঁপিয়ে পড়ে নববধুর আত্মহত্যার চেষ্টা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : 

15401261_1253916468030589_988966736_n
আত্মহত্যার চেষ্টাকারী গৃহবধূ সুমি আক্তার।

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে ঝাঁপিয়ে পড়ে সুমি আকতার (২২) নামের এক গৃহবধু আত্মহত্যার চেষ্টা করেছেন। মাত্র ২ মাস আগে তার বিয়ে হয়েছে। তবে স্থানীয় জনগণের সহায়তায় তিনি এ যাত্রায় বেঁচে গেছেন।

আজ ১০ ডিসেম্বর শনিবার ২টার দিকে কালুরঘাট সেতুর উপর থেকে কর্ণফুলি নদীতে ঝাঁপ দেন। এসময় স্থানীয় লোকজন তা দেখে তাকে উদ্ধার করে এবং মুমূর্ষবস্থায় জেলার বোয়ালখালী কমপ্লেক্সে নিয়ে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

বোয়ালখালী ‍উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো. বাবর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি পাঠক ডট নিউজকে জানান, সুমি আকতারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন কর্তব্যরত চিকিৎসক।

সুমি আকতার উপজেলার কধুরখীল শেখ পাড়ার ট্রাক চালক মো. সাদ্দাম হোসেনের স্ত্রী। দুই মাস আগে তাদের বিয়ে হয়েছিল বলে জানিয়েছে স্থানীয়রা। এছাড়া সুমি রিজেন্ট টেক্সটাইল মিলে চাকুরী করেন বলে জানা গেছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print