ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বহির্নোঙরে বিদেশী জাহাজ থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে অবস্থান করা একটি বিদেশী জাহাজে থেকে পড়ে হু হাইকিয়াং (৩৮) নামে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (৮ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চীনা নাগরিক মায়েকর্স জাকার্তা নামে ওই জাহাজের ক্রু হিসেবে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানাগেছে, গত ৭ অক্টোবর জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য নিয়ে আসে পানামার পতাকাবাহি জাহাজ ‘মায়েকর্স জাকার্তা’।  আজ সকালে বহির্নোঙরে নোঙর করতে গিয়ে ছিটকে সাগরে পড়ে যায় জাহাজের ক্রু হু হাইকিয়াং। এ সময় তিনি সাঁতার কাটতে কাটতে সাগরে ভাসতে থাকে অনেকক্ষন। এরইমধ্যে কোস্টগার্ডকে খবর দেওয়া হলে কোস্টগার্ডের টহল জাহাজ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাবিক ‘হাইকিয়াং হু’কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুপুরের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় জাহাজের স্থানীয় এজেন্ট আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত, মরদেহ নিজ দেশে পাঠানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বলেন, বন্দরের বহির্নোঙ্গর জাহাজে কাজ করার সময় দুর্ঘটনায় আহত এক বিদেশীকে কোস্টগার্ডের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print