ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শাহ আমানতে ৫ কোটি টাকার স্বর্ণের বারসহ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি আটক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি স্বর্ণের বারসহ সিভিল অ্যাভিয়েশনের সিকিউরিটি বেলালকে করেছে বিমান বন্দরে দায়িত্বরত এনএসআই ও শুল্ক গোয়েন্দারা। আটক স্বর্ণের বাজার মূল্য প্রায় ৫ কোটি ৩৫ লাখ টাকা বলে জানা গেছে।

আজ শনিবার (৯ অক্টোবর) সকালে এই বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করা হয়।

স্বর্ণের বারগুলো দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে চট্টগ্রামে আনা হয়েছিল।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন স্বর্ণ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার (৯ অক্টোবর) সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে এই স্বর্ণের চালানটি আসে। সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মী বেলাল এই চালানটি বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বিমানবন্দর কাস্টমস এবং এন এস আই যৌথ অভিযান চালিয়ে বেলালকে ৮০টি স্বর্ণের বারসহ আটক করে। আটক করা স্বর্ণের ওজন প্রায় ১০ কেজি। যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।

তিনি আরও বলেন, আটক সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মী বেলালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print