ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

৯ মাস পর ভারত থেকে আসছে ১০ লাখ ডোজ কোভিশিল্ড টিকা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

দীর্ঘ ৯ মাস পর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তির বাকি টিকা পাঠাতে শুরু করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট।

আজ শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেরাম ইনস্টিটিউটে তৈরি ১০ লাখ ডোজ কোভিশিল্ড টিকার একটি চালান এসে পৌঁছাবে। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ই নভেম্বর সেরাম থেকে তিন কোটি ডোজ টিকা কেনার সমঝোতা স্মারক সই হয়। এরপর ১৩ই ডিসেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে টিকা কেনার চুক্তি হয় সেরাম ইনস্টিটিউটের।

চুক্তি অনুযায়ী মার্চ পর্যন্ত তিন মাসে বাংলাদেশে দেড় কোটি ডোজ টিকা আসার কথা ছিল। কিন্তু ২৫শে জানুয়ারি পর্যন্ত দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা পাঠিয়েছে সেরাম ইনস্টিটিউট। এছাড়া ভারত সরকারের উপহার হিসেবে এসেছে আরও ৩২ লাখ ডোজ টিকা।

সব মিলিয়ে এক কোটি ২ লাখ ডোজ কোভিশিল্ড টিকা আসে। এরপর ভারতে করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় টিকা সরবরাহ বন্ধ করে দেয় সেরাম।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print